বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রতিষ্ঠান পরিচিতি: আলহেরা মহিলা মাদরাসা
নারী শিক্ষার এক অনন্য ও নির্ভরযোগ্য দ্বীনি বিদ্যাপীঠ
📍 চারিপাড়া, গাবতলী, মুক্তাগাছা, ময়মনসিংহ।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় দশক ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে নারী শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুশফিকুর রহমান মাসুদ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মুহতামিম ও পরিচালক হাফেজ মাওলানা আব্দুল মালেক সাহেব (দাঃ বাঃ)-এর দক্ষ নেতৃত্বে মাদরাসাটি পরিচালিত হচ্ছে।
আমাদের বিশেষ বৈশিষ্ট্য ও কার্যক্রম:
✅ শিক্ষা বিভাগ: নূরানী, নাজেরা ও হিফযুল কুরআনসহ কিতাব বিভাগে (তাকমীল/দাওরায়ে হাদীস পর্যন্ত) পড়াশোনার সুব্যবস্থা।
✅ কারিগরি শিক্ষা: সাধারণ ছাত্রী ও নওমুসলিম বোনদের দ্বীনি শিক্ষার পাশাপাশি সেলাই ও হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি শিক্ষায় দক্ষ ও স্বাবলম্বী করে তোলা হয়।
✅ নওমুসলিমদের বিশেষ সেবা: ইসলামের ছায়াতলে আসা নওমুসলিম মেয়েদের সম্পূর্ণ ফ্রি (বিনামূল্যে) পড়ালেখা, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ।
✅ বিবাহ ও পুনর্বাসন: উপযুক্ত বয়সে নওমুসলিম বোনদের বিবাহ-শাদীর ব্যবস্থা করা এবং বিয়ের পরও নিজের কন্যার মতো নিয়মিত খোঁজখবর রাখা।
আমাদের লক্ষ্য: কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ও কারিগরি শিক্ষার সমন্বয়ে প্রতিটি ছাত্রীকে আদর্শ মা ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলা।
📞 যোগাযোগ ও ভর্তির জন্য: 01716-214531, 01718-208167, 01971716399, 01732761990